সারিবন্দী
কেন্দুপাতায় লাগল
আগুন
উঠছে ধোঁয়া কেঁপে
কেঁপে-
সংকুচিত
মানুষগুলো
উপায় খোঁজে,ফাঁক
না মেপে।
অপেক্ষা হয়
দীর্ঘতর –
লাঠির আঘাত
ব্যথায় মরে,
বন্ধ কলের সামনে
বসে
মন পড়ে রয় দেশের
ঘরে!
হাতে তো নেই পয়সা
বিশেষ
অগত্যা পথ ফোস্কা
পায়ে,
বোঁচকা
সঙ্গে,কাপড় মুখে
রোদ-বৃষ্টি মেখে
গায়ে ।
সংক্রমণের থাবার
আগেই
মরছে ওরা
অনাহারে,
নিথর দেহ পাশ
কাটিয়ে
ভারত চলে সারে
সারে ।