এবং কবিতা



                     **** দ্বন্দ্ব সমাস ****

হঠাৎ যদি চৌরাস্তার মোড়ে
দেখতে আমায় পাও
চিনতে পারবে?
নাকি পাশ কাটিয়ে যাবে চলে
বেবাক হয়ে?
মাথা নিচু, মুঠোফোনে গুঁজে
ব্যস্ত বুঝি ?
ভুল দেখলাম চোখে?
কেউ কোথা নেই !
মেঘলা শহর জুড়ে বইছে
একলা ঝোড়ো  হাওয়া !!
কিম্বা ধরো ট্রেন ধরতে গিয়ে
লাগল ঠোকাঠুকি
ভুল করেই একবারও কি
তাকাবেনা এই পানে?
মুখ কি আমার ডুবে গেছে
বিস্মৃতির অতলে?!
সব ঠুনকো ছিল বুঝি?
তাসের ঘরের মত?
আজও বুঝিনি!
অবুঝ মন হয় যে অভিমানী
কিন্তু সত্যিটা যে জানি
ভালবেসে আর যাই হোক
 ভুল করিনি আমি ।

Moral:::
{(জীবনের লজিকগুলো
নিজের বেলাতেই হয়
 শুধু এলোমেলো!!!)}

 Image result for separated