~~~~~~~উপলব্ধি~~~~~~~
কেন আমি ভুলের পিছনে ছুটি ?
ভালবাসা দিয়ে বাঁধতে চাই সবাইকে?
কেন বুঝিনা কবিতার মর্ম সকলের বোঝার জন্য নয় ?
তাও কলম থামেনা , সে লিখে যায় একের পর এক রূপকথা,
যেখানে রাজকন্যেকে জিতে নেয় অচিনপুরের রাজকুমার
কই আজও তো কেউ এলনা !
তারপর বাস্তবে নেমে আসি
ভাবি ওসব মেয়েভুলানো গল্প
কিন্তু কোথাও যেন ঠিক সেই সময়
কোকিল ওঠে ডেকে ?
বসন্ত কি সত্যিই আসবে?
জানো তো আমি আজও আগের মতই বোকাই আছি...
পূর্বজন্মের
মতন !! 