~~~***চুপকথা***~~~
যেদিন তুমি একলা হয়ে
বৃষ্টিজলের
গন্ধ মেখে
ফিরবে বাড়ি ,ছাতা
হাতে –
পারলে পরে
ওদিক পানে চেয়ে দেখো
ক্লান্ত চোখে ,
তোমার আমার রূপকথাটা
কৃষ্ণচূড়া গাছের তলায়
সযত্নেতে রাখা আছে !
(আজও)
মনে পড়ে ?
