অস্থায়ী কবিতা


           ~~~ অস্থায়ী ~~~

বুদবুদের মধ্যে বেঁচে আছো তুমি
আমি দূর থেকে দেখি
সাহস নেই কাছে যাওয়ার !
ভয় করে যদি হঠাৎ হাওয়া এসে
উড়িয়ে নিয়ে যায় স্বচ্ছ গোলকটাকে
 দূরে আরও দূরে !!
আমার দৃষ্টির অগোচরে …
কার দিকে তাকিয়ে থাকব তখন নির্নিমেষে?
কিম্বা  ধরো কোনোভাবে
ওই রামধনু রঙা  আস্তরণ
যায় ভেদ হয়ে!
কোথায় গিয়ে পড়বে তুমি তবে ?
মহাশূন্যে না মাটিতে?
জানিয়ে দিও …আমি সেখানেই
তোমার জন্য অপেক্ষা করবো !


 Image result for bubbles