kobita

     

                 ~ ফ্যানটাসি ~


কামুকতার উদ্ধত আগুন যখন গ্রাস করে

তোমার প্রত্যেকটি বিভঙ্গকে --

আমি বিস্ময়ে দেখি তোমায় ,

সাদৃশ্য খোঁজার চেষ্টা করি

‘উত্তম’ আর ‘প্রথম’ পুরুষ এর মধ্যে !

নগ্ন ‘তুমি’ র আড়ালে থাকা

প্রেমিক হৃদয়কে তন্ন তন্ন করে খুঁজি ।

পাইনা। বা পেয়েও হারাই ?!

ক্ষণিকের সুখে গা ভাসানোর  পর

ক্লান্ত শরীর ছায়া পেতে চায়

নারী নামক বটবৃক্ষের তলায়

ছায়া দিই বটে

তবে মায়ার বাঁধনে জড়াই না আর

কারণ তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন

 ফ্যানটাসি  আমার কাছে !


Image result for fantasy