~ প্রশ্ন গুলো ...। ~
বুকের ভেতর প্রজাপতির বাসা,
পাখা যেন স্বপ্ন রঙে ঠাসা ,
ঘুলঘুলিতে চড়ুই পাখির আসা,
আজ কি তোমায় যেতেই হবে চলে?
কেন মেঘ বারান্দাতেই থামে ?
দেরি করে বিকেল কেন নামে ?
প্রশ্নোত্তর মুখবন্ধ খামে,
আমি শুধু অপেক্ষাতেই বাঁচি !
‘আসি’ বললেই যায় কি চলে যাওয়া ?
নোঙর ফেলে বন্দরেতে মায়া,
ঘুমের আগে আবার মাতাল হওয়া –
ধরতে গেলেই তুমি যে হও ধোঁয়া। কেন?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@