)~~~আড়াল~~~(
যে কান্না গুলো জমিয়ে রেখেছি
একটু একটু করে,
তা দিয়ে এ রাতে
নিজেকে ভেজাব ।
ব্যথিত জলকণা নামবে
চিবুক বেয়ে ধীরে ধীরে ।
আয়নায় দাঁড়িয়ে থাকা
অচেনা অবয়বটা,
করবে বিস্তর পরিহাস!
অন্তর্দ্বন্দ্ব স্মরণ করাবে
বাস্তব আর স্বপ্ন এর সীমারেখাকে
তারপর আবার চলে যাব
হাইবারনেশনে
এবং আরেকটা দীর্ঘশ্বাসের
অকালমৃত্যু ঘটবে !