কবিতা

              *~এইটা জেনো~*

{ যারা এই ‘জটিল’ পৃথিবীকে ‘সহজ’ ভাবে ভালবাসতে জানে এ কবিতা তাদের!!}

 

তোমার জন্য নেমন্তন্ন ভাসিয়ে দেবো খোলা হাওয়ায়

কিম্বা ধরো নদীর জলে

চুপিসারে পানকৌড়ি দেখবে আমায় মুখটি তুলে!

 

কোথায় তখন থাকবে তুমি ব্যস্ত বুঝি কাজের চাপে?

নতুন বৃত্তে মগ্ন নাকি?

দেবেনা সাড়া আমার ডাকে?

 

কথা জমে পাহাড় হল,অভিমানের পলি পড়ে

করবে দেখা সে ধান খেতে-

হলদে সবুজ আলের ধারে?

 

কাকতাড়ুয়া সাক্ষী হবে চলব পথ দুইজনাতে

“এসব কথা অবান্তরের -

সময় নষ্ট এই ভাবাতে ?”

 

জানোই তো আমি বেহায়া খুব স্বপ্নগুলো বোকা-বোকা

অনেকদিন তো কাটল ঘরে

কোথায় গেলে ফেলে একা?

 

তবুও ধরো ‘অবুঝ’ আমায় আঘাত দিতে কষ্ট লাগে,

দুঃখ পাবো জেনেও তুমি

সত্যি বলো আগে ভাগে!

 

হৃদয় ভেঙ্গে টুকরো হবে জুড়বেনা তা কোনও দিনও

তবুও তোমায় বাসবো ভালো

একতরফা- এইটা জেনো!

 



ভালোবাসা, বিশ্বাস ও অভিমান | Kamal Uddin Mehedi

 

কবিতা

                     কোথায় আছো               

তোমার কাছেতে কখন এসে থেমেছে ঘড়ির কাঁটা

খেয়াল করোনি? কানেতে বোধহয় হেডফোন ছিল আঁটা!

অদৃশ্য দেওয়াল ভেদ করে যায় অসহায় চোখজোড়া –

দেখতে পাওনি? সানগ্লাসেতে এটাও কি পড়েনি ধরা?

ইচ্ছে করেই অন্যমনা? চাওনা দেখতে কিছু?

হাত দিয়ে তাই দূরে ঠেলে বলো,’’নিসনা আমার পিছু !”

আবার তুমি মগ্ন স্ক্রিনেতে যন্ত্রের সাথে সন্ধি,

একদা কেনা বইপত্তর  হল ‘ ঝিন্দের বন্দি’।

উপচে পড়ছে বন্ধু সংখ্যা; লাইক-কমেন্ট-শেয়ার

দিনের শেষে ফিরলে কোথায়, কেউ কি করে কেয়ার?

সময় নেই,ভুলে গেছ তাই আকাশটাকে দেখা

তাও জানি মনে মনে তুমি সবার মতই একা।

চারপাশে যা ঘটমান তা দেখেও চুপ থাকছ?

চলতি হাওয়ায় তাল মিলিয়ে পিছন পানেই হাঁটছ?


একলা পথের সাথি - Posts | Facebook

 

ক বি প ক্ষ

আমার বন্ধু রবি

 

পরিচয় হয় প্রথম যখন

সহজ পাঠের ছড়ায়,

তোমার মতই তখন আমার

বসতো না মন পড়ায়!

 

জানালা দিয়ে চোখ যেতো ওই

তালগাছেরই ফাঁকে,

বিষ্টি পড়ে টাপুর টুপুর

নদীতে বান ডাকে !

 

মেঘের আড়াল ঘুচিয়ে হঠাৎ

রোদ্দুর জোর হাসে,

কুমোরপাড়ার গরুর গাড়ির

শব্দ কানে আসে।

 

ঝগড়ুটে সেই শালিকত্রয়ী

রান্না ঘরের চালে,

ফেরিওয়ালা হেঁকে মিলায়

বাঁকের অন্তরালে ।

দেখতে গিয়ে দুপুর গড়ায়

সন্ধ্যে কখন নামে;

ঝিঁঝিঁর স্বরে মুখর বাতাস-

 এ খঞ্জনি গ্রামে!

 

চোখ ফেরাতেই চমকে উঠি

হারিয়ে যাওয়া বামী-

তার ডাকেতে ব্যস্ত হয়ে

উঠে দাঁড়াই আমি।

 

কেউ ছিল না ঘরেতে আর

দেওয়ালে তোমার ছবি,

গলা মালায় হাসছ বুঝি?

আমার বন্ধু রবি!


রবির বৈশাখ, কবির শ্রাবণ - Anandabazar