গল্প হলেও কবিতা!

 একটা ছেলে বলেছিল তোমায় বাসবো ভালো

একটা মেয়ে সলজ্জে বেশ নেড়েছিল মাথা,



আজ দুজনে কাকভেজা হয় বৃষ্টি মেশে চুমুয়

জানিনা কোন মুলুক দিকে হারিয়ে গেছে ছাতা!


সেই ছেলেটা ফুল কুড়িয়ে আনলো যে হাত ভরা

ঐ মেয়েটা রাখলো সেটা খোঁপায় ভরে চুপে,

আজ দুজনে তাকিয়ে আছে একপলকে অধীর

আবছা আলোয় উঠছে তারা তিরতিরিয়ে কেঁপে! 


যে ছেলেটা বলেছিল শেষে থেকেই যাবে

আর মেয়েটা সত্যি ভেবে স্বপ্ন বোনে উলে-

আজ দুজনে ব্যস্ত এত, কথার পলি জমে

হাতটাও তো হয়না ধরা হয়তো মনের ভুলে!


না তো! তারা একই আছে, সাথেই আছে দুজন 

এক ছাদেরই নিচে তবু এক পৃথিবী দূরে 

অভ্যেসটাই রয়ে গেছে ভালোবাসার মতন

বেঁধে থাকার গান ওরা আজ গাইছে ভিন্ন সুরে!


🤍✨🌼