কবিতা
আমাদের কবিতা
যদি ফুল হয়ে ভালোবাসি তোকে
যদি তোর কাছে জমা রাখি মন
যদি তোর হাতে হাত রেখে
পথ হারাই দুজনেতে অকারণ।
যদি তোর বিষাদের দাগে
নেমে আসি নোনা জল হয়ে,
ক্লান্তির বালিশেতে মাথা রেখে
বিলি কাটি আঙ্গুল দিয়ে ছুঁয়ে!
যদি তোর কাঁধে মাথা রেখে
মুছিয়ে দিয়ে অভিমান ক্ষত
সারারাত আলো দিয়ে ধুয়ে
জেগে থাকি তারাটির মতো।