কৃষ্ণকলিরা বলছে.........

Free Black Lives Matter Posters | PosterMyWall



জর্জ,
শুধু তুমি নও
আমরাও বহুদিন ধরে শ্বাস নিতে পারছিনা!
তুমি বলতে পেরেছ
আমরা তাও পারিনা
তোমার শব্দত্রয়ী সবাই শুনতে পেয়েছে
আমাদের কথা কারুর কানেও যায়না,
রবিবারের চৌখুপিতে তাই
"ফরসা,তন্বী" সুন্দরীদের খোঁজ চলে নিরন্তর...
আর প্রসাধনের বিজ্ঞাপনে
আমাদের ''মুখ ঢেকে যায়" !




অংশত কাব্যিক

Plutchik-wheel.svg



           অবশেষে অবসাদ             

 

 

১)

রাত বাড়লে বাতাসের শীৎকার শুনি-

মনে হয় কেউ নয়,আমিই তো খুনি!

 

২)

কান্না গিলতে গিলতে

ক্ষয়ে গেছে সুখের স্বাদকোরকগুলো,

নিজেকে চেনাতে গিয়ে

পাইনা আয়না দেখার ফুরসত ।

এখন বুঝি কামনারা

খোলস পাল্টাতে জানে,

শুধু আমিই বারবার

একা পড়ে যাই!    

 

 

 

 

 

 



অংশত কাব্যিক

Be Sexy - Eyelashes Drawing Cartoon Clipart (#996618) - PinClipart


             (১)

দিনের শেষের বালুকাবেলায়

তপ্ত মুক্তো-ঝিনুক খোলায়~

পারবে আমার শরীর জুড়ে

তোমার কলম বিদ্ধ করে

লিখতে তিন শব্দের কবিতা...

বলো কবি, পারবে?💔


                 (২)


না ছুঁয়েও যদি বলো ভালোবাসা যায়

পূর্ণতা পাইনা কেন শিরায় শিরায় ?❤